আরব আমিরাতের ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে চমক, নেতৃত্বে লিটন

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে ওয়ানডে সংস্করণের ত্রিদেশীয় সিরিজ। এই আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত স্কোয়াডে চমক হিসেবে জায়গা করে নিয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। তবে চোটের কারণে বাদ পড়েছেন পেসার নাহিদ রানা। দলের নেতৃত্বে থাকছেন লিটন দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।

আলিস আল ইসলাম সর্বশেষ এশিয়ান গেমসের বাংলাদেশ দলেও ছিলেন। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ থেকেও ছিটকে গেলেন নাহিদ রানা।

১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে মুখোমুখি হবে। ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

সিরিজের সূচি: ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে, আবুধাবি; ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে, আবুধাবি; ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ, শারজাহ; ২৩ অক্টোবর ফাইনাল, শারজাহ।

আরো পড়ুন: