ভরিতে আবার বাড়ল সোনার দাম, নতুন মূল্য আজ থেকেই কার্যকর

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকায়। শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকেই এই নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ঠিক করা হয়েছে ২ লাখ ২১ হাজার ২৮১ টাকা। আর ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৫৪ হাজার ৯৯৪ টাকায়।

এর আগে গত সোমবার সোনার দাম কমানো হয়েছিল। তখন ভ্যাটসহ ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ৮১৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়।

আগের দরের সঙ্গে তুলনা করলে নতুন দামে ২২ ক্যারেটে ভরিপ্রতি বেড়েছে ২ হাজার ৫৮৪ টাকা। একইভাবে ২১ ক্যারেটে ২ হাজার ৪৬৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ১ হাজার ৪৯৬ টাকা বেড়েছে।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১২১ বার সোনার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৯ দফায় দাম বাড়ানো হয়েছে, আর ৬২ দফায় কমানো হয়েছে।

অন্যদিকে ২০২৫ সালে সারা বছরে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ দফা দাম বাড়ানোর বিপরীতে ২৯ দফা দাম কমানো হয়।

আরো পড়ুন: