চার দিনের সরকারি সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আগামী ২৬ অক্টোবর টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে দুই দেশের মধ্যে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম কেনাসহ নানা উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সফরের এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, সফরকালে ঢাকা ও টোকিওর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে।

বিশেষ করে মেট্রোরেল অবকাঠামোর উন্নয়ন এবং প্রতিরক্ষা সরঞ্জাম কেনা-সংক্রান্ত সহযোগিতা আলোচনায় গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আরো পড়ুন: